1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বিশ্বরেকর্ড

  • আপডেটের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬৪ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের ভালো পরীক্ষা নিয়েছে আরব আমিরাত। তবে দুই ডেথ ওভারে ৭ ডট বল দিয়ে টাইগারদের জয় এনে দিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।

এই ৭ ডট বলের কল্যাণে বিশ্বরেকর্ড গড়েছেন ফিজ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ডেথ ওভারে ৩০০ ডট বল দিয়েছেন এই টাইগার পেসার। আগে থেকেই এই তালিকায় মোস্তাফিজ ছিলেন সবার ওপরে। গতকাল সেটাকে নিয়ে গেলেন অন্য মাত্রায়।

ডট বলের দিক থেকে মোস্তাফিজের ধারের কাছেও নেই কেউ। দুইয়ে থাকা ক্রিস জর্ডানের ডট বল ২৪১টি। তিনে থাকা নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০, ২২২ বল ডট দিয়ে চারে পাকিস্তানের হ্যারিস রউফ ও ২০৮ বল ডট দিয়ে পাঁচে আছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

তালিকার এই ৫ বোলারের মধ্যে সবচেয়ে কম রানের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে। সেদিন বিবেচনায় জসপ্রীত বুমরাহ আর হারিস রউফ আছেন শীর্ষে। ৮৭ ইনিংসে ৭২৫ বল করে মোস্তাফিজ ডেথ ওভারে দিয়েছেন ৯৯০ রান। বুমরাহ ৫৬৩ রান খরচা করেছেন ৪৯৫ বলে। আর হারিস রউফ ৭৮২ রান দিয়েছেন ৫৮৬ বল করে।

শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট বাদ দিলেও ডট বলের পরিসংখ্যান যথেষ্ট দারুণ মোস্তাফিজুর রহমানের জন্য। সবধরণের টি-টোয়েন্টি মিলে ডেথ ওভারে ৮১৬ ডটবল তার। এই হিসেবে মোস্তাফিজের অবস্থান তিনে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews