1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ করায় ২ জনকে কারাদণ্ড

  • আপডেটের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯৫ বার ভিউ

কুমিল্লার মুরাদনগরে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে রাহাত ও সুজন মৃধা নামের বহিরাগত দুই যুবককে জরিমানা সহ কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত মো: রাহাত (১৯) উপজেলার রঘুরামপুর গ্রামের মো: শাহিন মিয়ার ছেলে ও সুজন মৃধা (২১) একই গ্রামের মতিউর রহমানের ছেলে।

রবিবার (৪ মে) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বেগম সুফিয়া শওকত কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন।

রাহাত ও সুজন মৃধা কে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা করে ৪শত টাকা জরিমানা এবং দুজনকে ৭দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত দুই যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews