1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা তিতাস মেডিকেল সেন্টারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ: পরিচালকের বিরুদ্ধে শেয়ার ও আর্থিক অনিয়মের দাবি

  • আপডেটের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার ভিউ

স্টাফ রিপোর্টার:-

কুমিল্লার তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগের এক পরিচালক বিজয় চন্দ্র সূত্র ধর প্রতিষ্ঠানের এমডি ডা. লিটন মিয়া, জিএম আবদুল আওয়াল ও অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন, তাঁকে শেয়ারের দলিল ও প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিজয় চন্দ্র সূত্র ধর জেলা প্রশাসক, সিভিল সার্জন, কোতয়ালী মডেল থানার ওসি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর শেয়ারের টাকা (৫ লক্ষ টাকা) এবং দুই বছরের লভ্যাংশ দেওয়া থেকে বিরত রয়েছেন। এ নিয়ে বারবার আলোচনা করলেও তারা কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, তিতাস মেডিকেল সেন্টারের NICU বিভাগে রোগীদের সঙ্গে প্রতারণা করা হয়। ভালো অবস্থায় থাকা নবজাতকদের অযথা NICU-তে রাখা হয়, অতিরিক্ত বিল আদায় করা হয় এবং প্রয়োজনীয় তথ্য গোপন করা হয়। এছাড়া, দালালদের মাধ্যমে মোটা অঙ্কের কমিশনে রোগী সংগ্রহ করারও অভিযোগ রয়েছে।

বিজয় চন্দ্র সূত্র ধর বলেন, “আমি একজন নিরীহ মানুষ, শুধু ন্যায্য পাওনা চেয়েছি। কিন্তু আমাকে অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে। সরকারি হস্তক্ষেপ চাই যাতে আমার টাকা ফেরত পাই এবং এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়।”

এ বিষয়ে তিতাস মেডিকেল সেন্টারের এমডি ডা. লিটন মিয়া ও জিএম আবদুল আওয়ালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনিক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় ভোক্তারা বলছেন, স্বাস্থ্যখাতে এমন অভিযোগ নতুন নয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews