1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৫৯ লাখ ৬৪ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

  • আপডেটের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪০৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। আজ ভোর সাড়ে ৬টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর একটি বিশেষ টহলদল সদর দক্ষিণ উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের আওতায় চাঁনপুর নামক স্থানে অভিযান চালিয়ে ২,৯৮,২০০ পিস ভারতীয় বাজি উদ্ধার করে। এগুলোর বাজার মূল্য প্রায় ৫৯ লাখ ৬৪ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক ৪ কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় এ অবৈধ বাজি রাখা ছিল। বিজিবি’র নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে এগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত বাজিগুলো সংশ্লিষ্ট বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, “আমরা সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালান রোধে নিরলসভাবে কাজ করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা বিজিবি’র এ সাফল্যকে স্বাগত জানিয়েছেন এবং সীমান্তে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews