1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সুমন নামের একজন গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৪৪১ বার ভিউ

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন সামছুল হক চেয়ারম্যানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটকের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগানের বুলেট, ৫টি দেশে তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল (বৈধ কাগজপত্রবিহীন) জব্দ করা হয়েছে। ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, ‘লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের যৌথ অভিযানে শনিবার গভীর রাতে অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি এয়ারগান দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষকে ভয় দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এয়ারগানের ভয়ে পেছনে যেতে গিয়ে এক ব্যক্তির দুই পা ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে।

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সালাউদ্দিন সুমনের হেফাজত থেকে একটি অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews