1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বিজিবি’র অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও ট্রাক জব্দ

  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৪১৯ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অভিযানে ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী পণ্য ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

২৪ মার্চ ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের আওতাধীন বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবি টহল দল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাছতোবি হাইস্কুল সংলগ্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় পণ্য ও একটি মিনি ট্রাক আটক করে।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৭,৯৭০ পিস বিভিন্ন প্রকার বাজি, ৫৮০ পিস শাড়ী, ১৩৫ পিস কাশ্মীরি শাল, ৫৭ পিস শার্ট, ৩৯৬ পিস গেঞ্জি এবং ১টি মিনি ট্রাক। এসব পণ্যের মোট মূল্য প্রায় ৫৬ লাখ ৩৭ হাজার ৪৫০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সাথে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবারের অভিযানও তাদের সফলতা ও দৃঢ়তার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

স্থানীয়রা বিজিবি’র এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেছেন, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি’র সক্রিয় ভূমিকা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews