1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

কুমিল্লা সিটি কর্পোরেশনে দুদকের অভিযান

  • আপডেটের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৪১ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় এন এস গ্যালারির টেন্ডারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে কুমিল্লা সিটি কর্পোরেশনে অভিযান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার (১৯ মার্চ) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনে এ দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে একটি “এনফোর্সমেন্ট” অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম কে দুদক জিজ্ঞাসা করেন। অভিযান পরিচালনা করেন কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী।

কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান এন এস গ্যালারীর স্বত্তাধিকারী সাইফুল ইসলাম দুই অর্থবছরে প্রায় ৩১ টি টেন্ডারে প্রায় ২ শত ৩১ কোটি টাকার টেন্ডার বরাদ্দ পায়। ওই বরাদ্দের মধ্যে অনিয়ম দুনীতির অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে কুমিল্লা সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুদক।

এ বিষয় জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বলেন, এন এস গ্যালারির মালিক সাইফুল ইসলামের নামে অভিযোগ ছিলো। আমাদের কাছে তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি দুদককে।

অভিযানের বিষয়ে কুমিল্লা দুদকের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন টেন্ডারের বিভিন্ন অনিয়মের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ অভিযোগের কারণে আমাদের দুদক হেড অফিসের নির্দেশে কুমিল্লা দুদক অফিস থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করছি। অভিযানে রেকর্ড পত্রে দেখা গেছে এন এস গ্যালারি বেশ কিছু টেন্ডার পেয়েছেন। অভিযানে পাওয়া কাগজপত্র ও তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী ব্যবস্থা নিতে প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুদক কুমিল্লার সহকারী পরিচালক তারিকুর রহমান ও দুদক সদস্য মামুনুর রশিদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews