1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে কোরআন বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৬২ বার ভিউ

হাসনাইন আহমেদ, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে বিনামূল্যে কোরআন বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৪ শতাধিক কোরআন বিতরণ করা হয়।

এ বিষয়ে কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সদস্যরা জানান, আমরা এ বছর ৫০০টি কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছি। কুবির যেকোনো শিক্ষার্থী যারা কোরআন নিতে ইচ্ছুক, তাদের মধ্যে কোরআন বিতরণ করছি। অমুসলিম শিক্ষার্থীরাও চাইলে আমাদের থেকে কোরআন নিতে পারবেন। যারা নিবন্ধন করেছেন, আমরা আগে তাদের কোরআন দিচ্ছি। পরবর্তীতে স্টক থাকলে নতুন করে ঘোষণা দিয়ে আবার কোরআন বিতরণ করা হবে।

দাওয়াহ সম্পাদক হাসান ইমাম ফরহাদ বলেন, আমরা কোরআনের শিক্ষাকে ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করছি। কোরআনের জ্ঞান সবার জন্য উন্মুক্ত। মুসলিম ও অমুসলিম সবার মাঝেই আমরা কোরআন বিতরণ করছি, যাতে ইসলামফোবিয়া দূর হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews