1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লায় বিএসটিআই’র বিশেষ অভিযান

  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২০১ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে বিএসটিআই এর মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী আজ কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই জেলা অফিস, কুমিল্লার উদ্যোগে পরিচালিত এ অভিযানে ফলমূলের দোকানগুলোতে ফরমালিনের উপস্থিতি ও ওজন যন্ত্রের সঠিকতা পরীক্ষা করা হয়।

অভিযানে রাজগঞ্জ বাজার এলাকার ১৫টি ফলের দোকানে মাল্টা, আপেল, কমলা, কলা, ড্রাগন ফল, পেঁপে, আঙ্গুরসহ বিভিন্ন ফল পরীক্ষা করা হয়। পাশাপাশি দোকানগুলোতে ব্যবহৃত ওজন যন্ত্রের সঠিকতা যাচাই করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, পরীক্ষিত কোনো ফলেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি এবং দোকানগুলোর ওজন যন্ত্রগুলোও ত্রুটিমুক্ত।

বিএসটিআই, কুমিল্লা অফিসের অফিস প্রধান জনাব কে এম হানিফ, উপ-পরিচালক (সিএম) এর নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, পরিদর্শক (মেট) জনাব আরিফ উদ্দিন প্রিয় এবং পরীক্ষক (রসায়ন) জনাব মোঃ শহিদুল ইসলাম।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সমগ্র রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা আরও উল্লেখ করেন যে, ভোক্তাদের সুরক্ষা ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বিএসটিআই বাজার তদারকি কার্যক্রম জোরদার করেছে।

এ অভিযানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বিএসটিআই’র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং রমজান মাসে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews