1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ৩৮ কেজি গাঁজাসহ ২ সিএনজি জব্দ ৭ মাদক কারবারি আটক কুমিল্লায় হোটেল এলিট প্যালেসে জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৬৬০০ সিম জব্দ কুমিল্লায় বরুড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ সদস্য গ্রেফতার কুমিল্লায় শরিফুল ইসলাম নামে ব্রাজিলের সমর্থক নিহত কুমিল্লায় প্রথম নারী জেলা প্রশাসক রোজী আকতার কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক কুমিল্লা রেইসকোর্স ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন কুমিল্লা সদর দক্ষিণে অবৈধভাবে পুকুর ভরাট, ২ লাখ টাকা জরিমানা কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ বিজিবির অভিযানে চৌদ্দগ্রামে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ আটক ১
সংবাদ শিরোনাম:

কুমিল্লা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে যৌথ অভিযান

  • আপডেটের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭২ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

রোজায় দ্বিতীয় দিনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কুমিল্লা নগরীর রাজগঞ্জসহ খুচরা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ভোক্তা অধিকার ও বিএসটিআইসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।

সোমবার (০৩ মার্চ) সকাল ১১টা থেকে ২টা পযন্ত কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় রমজানের নিত্যপ্রয়োজনীয় নানা পণ্যের মধ্যে মাছ,মাংস, মুরগি, সয়াবিন তেল ও লেবুসহ বিভিন্ন পণ্যের ক্রয় ও বিক্রয়ের ভাউচার মনিটরিং করেন। যাতে অধিক মুনাফার লোভে ভোক্তার সাথে প্রতারণা না করেন সে বিষয়ে প্রথমবারের মতো ব্যবসায়ীদের সাবধান করেন জেলা প্রশাসক।

একই সময় খুচরা বাজারের দেশি ও বিদেশী ফল এবং সবজিতে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন আছে কিনা তা ভ্রাম্যমান ল্যাবের মাধ্যমে পরীক্ষা করেছে বিএসটিআই। যাতে করে রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হয় সেই বিষয়ে এই পরীক্ষা কার্যক্রম বিএসটিআইয়ের।

জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, জেলা প্রশাসন থেকে প্রতিদিন দুটি টিম নগরীতে বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে কাজ করছে। এছাড়া প্রতিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার নিয়ন্ত্রনে কাজ করা হচ্ছে। অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রন করা সম্ভব না। এজন্য ব্যবসায়ীদের সাথে সাথে ক্রেতাদের সচেতন হতে হবে। বাজারে প্রতিটি দোকানে মূল্য তালিকা লাগানো আছে কিনা তা দেখতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদের ধর্মীয় অনুশাসন মেনে ব্যবসা পরিচালনা করলে অধিক মুনাফা ও ভেজাল খাদ্য বিক্রি থেকে বিরত থাকবেন।

অভিযানে বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ, ভোক্তা অধিকার কুমিল্লার সহকারি পরিচালক মোঃ কাউছার মিয়াসহ বিভিনবন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ী রেনতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews