1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় ভূমিসেবা মেলা ডিজিটাল ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার- কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় কোরবানির পশু পর্যাপ্ত,প্রস্তুত ২ লাখ ৫৯ হাজার পশু পরিবেশ অধিদপ্তর-এর অভিযানে দেবিদ্বার উপজেলা-এ ৫ ইটভাটা গুঁড়িয়ে, জরিমানা ২১ লাখ টাকা কুমিল্লা জেলা পুলিশ অস্ত্র উদ্ধারে ৩য় ও মাদক উদ্ধারে ২য় স্থান অর্জন র‌্যাবের অভিযানে কুমিল্লায় বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেফতার বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লার দুর্গাপুর অবৈধভাবে ভরাটকৃত পুকুর পুনঃখনন অভিযান সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
সংবাদ শিরোনাম:

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল হোটেল ভাড়া দিগুণ

  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩০৭ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

সমুদ্রসৈকতে এখন পর্যটকের ঢল। শহরের পাঁচ শতাধিক হোটেল ও মোটেলের কোথাও কোনো কক্ষ খালি নেই।

হোটেল মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সৈকতে এসেছিলেন অন্তত দুই লাখ পর্যটক, শুক্রবার আরও ১ লাখের উদ্ধে।

অতিরিক্ত পর্যটকের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে টুরিস্ট ও ট্রাফিক পুলিশ। যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পরিশ্রম করতে হচ্ছে সংশ্লিষ্টদের।

অনেক পর্যটক হোটেলে কক্ষ না পেয়ে পরিবহন সংস্থার টিকিট কাউন্টার, হোটেলের রিসেপশন বা নিজের সঙ্গে আনা বাসে বিশ্রাম নিচ্ছেন। এ অবস্থায় কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার পর্যটকদের ছুটির আগে অনলাইনে অগ্রিম কক্ষ বুকিং দেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টে কোনো কক্ষ খালি নেই।

আজ শনিবার সকালে কক্সবাজারের কলাতলী সৈকতে গিয়ে দেখা যায়, সৈকতজুড়ে মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুগন্ধা পয়েন্টে এক কিলোমিটার লম্বা সৈকতে প্রায় ৫০ হাজার মানুষ সমবেত হয়েছেন।

শীত উপেক্ষা করে অনেকে সমুদ্রে স্নান করছেন। কেউ জেট স্কি নিয়ে গভীর সমুদ্র ভ্রমণ করছেন, কেউ বিচ বাইক বা ঘোড়ায় চড়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরছেন। পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের তৎপরতা চোখে পড়েছে। লাইফগার্ড কর্মীরা গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া পর্যটকদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

অগোছালো ভ্রমণের কারণে কক্সবাজারে আসা পর্যটকদের হয়রানি এড়াতে পর্যটন কর্তৃপক্ষ সবাইকে দায়িত্বশীলভাবে পরিকল্পিত ভ্রমণের পরামর্শ দিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews