1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লায় জাইতুন ও মায়ামি-৩ রেস্তোরাঁয় ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা কুমিল্লায় সীমান্তে বিজিবি অভিযানে ৮০ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি কুমিল্লায় শিক্ষকদের মানোন্নয়ন নিয়ে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত মুরাদনগরে নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত লাশ উদ্ধার কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার
সংবাদ শিরোনাম:

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন

  • আপডেটের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র স্বরণীতে সাব্বির হোসেনকে হত্যার অভিযোগে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় মামুনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়।

এরপর সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রহমান ভুইয়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমানের আদালত মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন গ্রহণ করেন।

আদালতে উত্তরা পশ্চিম থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আতিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ ডিসেম্বর পুলিশের সাবেক আইজিপি মামুন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আইনজীবী রবিনসহ তিনজনের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। তবে ওইদিন মামুনকে আদালতে হাজির করা হয়নি। বাকি দুইজনকে গ্রেপ্তার করার পর মামুন চৌধুরীর বিষয়ে আজ শুনানির দিন ধার্য করা হয়।

সাব্বির হোসেন রাজধানীর একটি বায়োবিড কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে গত বছরের ১৮ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন ৭নং সেক্টরস্থ রাজউক মার্কেটের দক্ষিণ পাশে রবীন্দ্র স্বরণী রাস্তার ওপর ছাত্রজনতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে, যার মধ্যে সাব্বিরও ছিলেন। এই সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় সাব্বির হোসেনের গলায় গুলি লাগে। পরে আবরার হানিফ (২৬) নামে একজন সাব্বিরকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর গত বছরের ১৯ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় সাব্বিরের বাবা বাদী হয়ে মামলা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews