1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা -সভাপতি আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদালতের এজিপি মাসুদুল হক আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন ও মতবিনিময় কুমিল্লায় বিজিবির অভিযানে মাদক, চোরাচালানি পণ্য সহ আটক ১ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার ১১ আসনে ৮০ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক বরাদ্দ কুমিল্লার পাঁচথুবী ইউনিয়নে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা উদ্ধার, আটক ১ কুমিল্লার অলিপুরে র‍্যাব কর্মকর্তা মোতালেবের গ্রামের বাড়ি শোকে স্তব্ধ কুমিল্লার তিতাসে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ কুমিল্লায় হাইওয়ে পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
সংবাদ শিরোনাম:

নতুন বছরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

  • আপডেটের সময় : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

প্রথম দিনেই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পৃথক বাণীতে তাঁরা দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে বলেন, সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। আমাদের দৈনন্দিন জীবনে খ্রিষ্টীয় বর্ষপঞ্জিকা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। খ্রিস্টাব্দ তাই জাতীয় ও প্রাত্যহিক জীবনযাত্রার একটি অপরিহার্য অংশ।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট মাসের ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বছর একটি নতুন সুযোগ এবং সম্ভাবনা নিয়ে এসেছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতিতে সমাজের সচ্ছল অংশ এবং রাষ্ট্র দুস্থ, অসহায় ও পশ্চাদপদ মানুষের সাহায্যে এগিয়ে আসবে। এছাড়া নববর্ষ উদযাপন যেন অন্যদের বিষাদের কারণ না হয়, সেই বিষয়ে সতর্ক থাকার কথাও তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণীতে বলেন, নতুন বছরের আগমন আমাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং নব উদ্যমে সুন্দর ভবিষ্যতের পথে চলার জন্য অনুপ্রেরণা দেয়। নতুন বছরে আমরা সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সম্ভাবনা কাজে লাগিয়ে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার লাখো শহীদের রক্ত এবং গত জুলাই-আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতাকে সর্বদা রক্ষা করার অঙ্গীকার করছে। আমরা দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব এবং যেকোনো সন্ত্রাসবাদকে প্রতিহত করব।

নতুন বছরে মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হোক, এমনটাই কামনা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সকলের জীবনে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সূত্র: বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews