1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইপিজেড শ্রমিকদের বিক্ষোভ কুমিল্লায় রয়েল সার্ভিস পরিবহণের ৩টি এসি বাসে অগ্নিকাণ্ড সারা দেশে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত রাত ৮টার মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক ৪টি দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ কুমিল্লায় সিডি প্যাথ হাসপাতাল তিন সন্তানের জন্ম, মা ও নবজাতক সুস্থ মুরাদনগরে গোমতীর মাটি রক্ষায় প্রশাসনের যৌথ অভিযান কুমিল্লায় যৌথ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা ও মদ উদ্ধার কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
সংবাদ শিরোনাম:

মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার ভিউ

ডেস্ক রিপোর্ট:

মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, নিজেকে শেষ করতে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন সিমরান। তার মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে এক বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, কিছুদিন ধরে সিমরান মনমরা ছিলেন, সম্ভবত এই কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন।

পরিবার আরও জানিয়েছে, নিজের মৃত্যু সম্পর্কে সিমরান কাউকে দায়ী করেননি।

২৫ বছর বয়সী সিমরান ইনস্টাগ্রামে প্রায় সাত লাখ অনুসারী পেয়েছিলেন। তার ভক্তরা তাকে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি।

সিমরানের মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও এই আরজে’র মৃত্যুতে শোক জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews