1. admin@dainikbanglanews.com : admin@banglanews :
  2. polash@dainikbanglanews.com : Mr Polash : Mr Polash
  3. wpsvc_bca5fb09cde0@wordpress-svc.internal : wpsvc_bca5fb09cde0 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ঢাকায় বিএনপি নেতা আলমগীর গুলিবিদ্ধ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ কুমিল্লা নগরীর কথিত মাদক ও চোরাচালান চক্রের গডফাদার ‘পুইট্টা হেলাল’ গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ও ৪২০ কেজি পলিথিন জব্দ কুমিল্লায় বিজিবির উদ্যোগে ৫১ কোটি ৮৩ লাখ টাকার মাদক ও তামাকজাত পণ্য ধ্বংস কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই কুমিল্লায় কুখ্যাত সন্ত্রাসী মাহবুব সম্রাট পিস্তলসহ গ্রেপ্তার কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও ২টি যানবাহন জব্দ কুমিল্লা বিজিবির অভিযানে ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রিপিস জব্দ, আটক যানবাহন
সংবাদ শিরোনাম:

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার: কুমিল্লায় আসিফ মাহমুদ

  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৫ বার ভিউ

স্টাফ রিপোর্টার:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কোনো পররাষ্ট্রনীতি বিশ্বাস করে না। ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে, এখন জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দু’দেশের ভবিষ্যৎ সম্পর্ক চালিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন শীর্ষক আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনিক কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বের কারণে জনপ্রতিনিধিদের কাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এ সমস্যার সমাধানে স্থানীয় সরকারের প্রতিনিধিদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে স্থানীয় সংস্কার কমিশন ও নির্বাচন কমিশনের কাজ শেষ হওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ড-এর মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।

এ কর্মশালায় শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া ও বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা অংশ নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed By: DainikBanglaNews